editor

প্রকাশিত: 8:01 PM, February 11, 2025

উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার লামাকাজী ইউনিয়নস্থ খাজাঞ্চিগাওয়ের এ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মোহাম্মদ ময়নুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা আজকের শিশু তোমরা আগামী দিনের সম্পদ। তাই লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠনে তোমাদের সক্রিয় থাকতে হবে। খেলাধুলা আমাদের দেহ গঠন করে এবং সংস্কৃতি চর্চা মননশীলতা বৃদ্ধি করে। তাই লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরো বলেন, এই স্কুলের মাঠে মাটি ভরাট না থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে এই মাঠ ও স্কুলের বাউন্ডারী নির্মাণের আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীকে স্বৈরাচারী সরকার হিংসাত্মকভাবে গুম করে এখন পর্যন্ত তাকে ফিরিয়ে দিতে পারেনি। তাই বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান এই জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক রাকিবুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য জসিম উদ্দিন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অভিভাবক সদস্য আমির উদ্দিন, সমাজসেবক ও সংগঠক সৈয়দুর রহমান সৈয়দ, খলিলুর রহমান, মামুন আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল মুকিত। উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য জলাল মিয়া, সংগঠক আশিকুর রহমান রানা, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন, খাজাঞ্চী ইউপির সাবেক সদস্য সিরাজ উদ্দিন, সমাজসেবক শাহান মিয়া,সংগঠক জামিল আহমদ, মাহমুদ আলী, সমছু মিয়া, আশিকুর মিয়া, বিলাল আহমদ, ব্যাংক এশিয়া রাজাগঞ্জ বাজার আউটলট শাখা প্রধান রেজা হাসান, সংগঠক কয়েছ আহমদ সবুজ, সুফিয়ান আহমদ, সুহেল আহমদ, খালেদুর রহমান লাকীসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী ফাইজা বেগম ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক কামরুল হুদা।
পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।এর আগে আগত অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন