editor
প্রকাশিত: 11:03 PM, March 20, 2025
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) কাজিটুলার জামে মসজিদের সামনে মীর জসিম উদ্দিন জিলহাদ, রাজিব আহমদ, মুস্তাক আহমদের সার্বিক সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, এ ইফতার বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করা এবং একই সঙ্গে সমাজের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো। বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা রমজানের শুরু থেকেই অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছে। রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস, পাশাপাশি এটি দানশীলতা ও মানবসেবার এক অনন্য সময়। তাই এই পবিত্র মাসে অসহায়দের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নুরুল মোমিন খোকন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান মঞ্জু, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপি সহসাধারণ সম্পাদক সুহেল আহমদ, মৎস বিষয়ক সম্পাদক মনোয়ার বক্ত শাকিল, মহনগর বিএনপি নেতা আব্দুলাহ সফি সাহেদ, ১৭নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, মহানগর কৃষক দল ক্রিড়া সম্পাদক মিনহাজ উদ্দিন, ১৭নং ওয়ার্ড বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, ফয়েজ আহমদ, ছাত্রদল নেতা আবুল কাহের সাদি, ফাহাদ আহমেদ, মাহবুব হোসাইন, স্বেচ্ছাসেবক দল ১৭ নং ওয়ার্ড সদস্য সচিব মো: আব্দুস সামাদ, রয়েল এম.সি একাডেমি ছাত্রদল সভাপতি ফাহিম, মাহফুজ, আলভি, মাহি, সাকিব, রিফাত, মুনায়েম, জামিল, জাহেদ প্রমুখ।
ইফতার বিতরণ কর্মসূচির শেষে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি ও সকল মানুষের কল্যাণ কামনা করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন