editor

প্রকাশিত: 7:56 PM, March 26, 2025

দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় এম এ মালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায়  এম এ মালিকের পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ সুরমার পশ্চিম ভাগ এলাকায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিকের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার (২৬ মার্চ) বিকেলে সিসিকের ৪১ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভাগ আবাসিক এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা ফোরাম ইউ.কে’র সভাপতি গোলাম শাব্বীর আলী পারভেজ।
সিলেট সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড আওয়াজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন।
সিলেট মহানগর যুবদল সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক কে আর জসিম, যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ আহমদ, সিলেট জেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি মো. শাহপরান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মো. গোলাম কিবরিয়া নাঈম, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতির মেরাজ মোস্তাক, ডিজিএইস ঢাকা এর মোঃ তাজুল ইসলাম, তেতলী ইউনিয়ন বিএনপি সহ-সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক খছরুজ্জামান।
এছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের ৪০ ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং কুচাই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র ঈদ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গ্রেটার ঢাকা ফোরাম ইউ. কে’র সভাপতি গোলাম শাব্বীর আলী পারভেজ বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে নয়। মানবতার কল্যাণেই দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। তিনি সূদুর প্রবাসে থেকে নাড়ির টানে সব সময় দেশের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সহায়তা নিয়ে পাশে দাঁড়ান। এটা মহতি ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের দুঃসময়ের বন্ধু। দেশের যখন স্বৈরাচারী শাসন ছিলো, মানুষের গণতান্ত্রিক অধিকার তখন হরণ করা হয়েছে, তখনও বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক সংগ্রামেই নয়, মানবিক সহায়তা কার্যক্রমেও অগ্রণী ভূমিকা রাখছে। তিনি এম এ মালিকের মতো অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ সহ সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন