editor

প্রকাশিত: 2:48 AM, March 29, 2025

যুবদলকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাদেক

নগরীর মিরা বাজারে যুবদলের ইফতার বিতরণ

যুবদলকে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাদেক

1

সিলেট মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক বলেছেন, রমজান হলো আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের মাস। এই পবিত্র মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যুবদলের এই মহতী উদ্যোগ প্রশংসনীয়, যা দলীয় আদর্শ ও মানবতার সেবার প্রতিফলন। তিনি বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজ নিপীড়িত। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই অনুকরণীয়। আমি যুবদলের সকল নেতাকর্মীদের আহ্বান জানাই, তারা যেনো দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। ইনশাআল্লাহ, আমাদের এই সংগ্রাম সফল হবে এবং দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।
তিনি শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় মিরাবাজার ইউনিট যুবদলের উদ্যেগে সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদর্শনায় নগরীর মিরা বাজার এলাকায় যুবদলের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আফজন খান পাপলুর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আহমদ শিপনের পরিচালনায় ইফতার বিতরণ পূর্বে এক সভায় বিশেষ অতিথি বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন। বিএনপির প্রতিটি নেতা-কর্মী ত্যাগ স্বীকার করে দেশনেত্রীর আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে, দেশ ও জনগণের কল্যাণে আমাদেরকে কাজ করে যেতে হবে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক কয়েস আহমদ, ইসহাক আহমদ, যুগ্ম সম্পাদক শহিদুদজ্জান সুমন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ফুরুক আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনার খান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, সুমন আহমদ, সিলেট মহানগর যুবদলের সদস্য মতিউর রহমান মতি, কোতোয়ালী থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুক্তার আহমদ, ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম ভূইয়া, আরমান আহমেদ, যুবদল নেতা করিম আহমদ, ফয়সল আহমেদ, সপন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

5   6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

4 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3