editor

প্রকাশিত: 8:27 PM, April 26, 2025

বিশ্ব তাইচি দিবসে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব তাইচি দিবসে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমির প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

বিশ্ব তাইচি দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ উশু ফেডারেশন এর সহযোগিতায় এবং চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি, সিলেটের আয়োজনে এক মনোজ্ঞ তাইচি প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সিলেটের মদিনা মার্কেটস্থ নাইস শপিং সেন্টারের ৫ম তলার একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাইচি কেবল একটি যুদ্ধকলা নয়, এটি মন ও শরীরের মধ্যে এক অনুপম সমন্বয়ের শিক্ষা। এর মাধ্যমে ব্যক্তিগত উন্নতি, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক প্রশান্তি অর্জন সম্ভব। এছাড়াও তাইচির মাধ্যমে ডায়াবেটিস রোগসহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বক্তারা বলেন, চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে সিলেটে মার্শাল আর্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের প্রদর্শনী ও প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। বক্তারা শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন, আজকের এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীই তাদের মেধা ও পরিশ্রমের দারুণ প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে- এটাই আমাদের প্রত্যাশা।
চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল আর্ট একাডেমি সিলেট প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক উশু কোচ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খেলোয়াড় ও চাইনিজ উশু ফাইটার স্কুলের ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ উদ্দিন, অভিভাবক উত্তম কুমার তালুকদার, মোঃ বদরুল ইসলাম, চাইনিজ উশু ফাইটার স্কুলের সিনিয়র সদস্য মোঃ আজিমুল হক, সাবেক জাতীয় উশু খেলোয়াড়শাহরিয়ার শাওন। এছাড়াও অন্যান্য খেলোয়াড় সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

1 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

4 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

8 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

দক্ষিণ সুরমায় আকবরের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য

8 দক্ষিণ সুরমার বিভিন্ন এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে জুয়ার আসর পরিচালনা, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

5 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

1
8