editor
প্রকাশিত: 3:56 PM, May 1, 2025
মহান মে দিবসে সিলেট নগরীতে বর্ণাঢ্য র্যালী ও পথসভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার (১লা মে) বেলা ২টায় আলোচনা সভার পূর্বে নগরীর ধোপাদিঘীর পাড় এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দরবাজার এলাকায় এক পথ সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ”শ্রমজীবী-কর্মজীবী এক হও” মহান মে দিবসের শপথ হউক” “শ্রমজীবী-কর্মজীবী মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক, সামাজিক মর্যাদা ও মানবিক অধিকার প্রতিষ্ঠা”।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র জেএসডির আহ্বায়ক সাহেদ কামাল চৌধুরী টিটু, জেএসডি সিলেট জেলা শাখার সদস্য আব্দুল গফফার সুইট, সদস্য মাসুক আহমদ, মো. মুন্না প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, মে দিবস শুধু একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শ্রমজীবী ও কর্মজীবী মানুষদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সভায় সকল শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন