editor
প্রকাশিত: 12:55 PM, August 11, 2024
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের আনোয়ারা বেগমের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট করেছে। গতকাল ১০ আগস্ট শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। খবর পেয়ে পুলিশ বাহিনী না থাকায় সেখানে সেনাবাহিনী গিয়ে ওই গ্রামে উপস্থিত হয়। সেনাবাহিনী সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে ছোটদেশ গ্রামে হামলা চালান। তারা অতর্কিতভাবে ছোটদেশ গ্রামের আনোয়ারা বেগমের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এসময় কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
আনোয়ারা বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। ছোটদেশ গ্রামের কিছু যুবক এই কাজে নেতৃত্ব দিয়েছেন। কয়েকজন গ্রামের যুবকদের উসকানি দিয়ে ভাঙচুরে যুক্ত করেছে।
এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, আনোয়ারা বেগম তৃণমূল আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের সভা-সমাবেশ, মিটিং মিছিলে সক্রিয় অংশগ্রহণ ও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেন। এই আক্রোসে একারর কতিপয় কিছু দুস্কৃতিকারী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের আনোয়ারা বেগমের বাড়িতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়