editor
প্রকাশিত: 7:17 PM, May 5, 2025
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষ্যে সিএনজি ফিলিং স্টেশন ব্যবসায়ী ঐক্য ফোরাম রেজাবুদ্দৌলা চৌধুরী-ফারহান নূর পরিষদ এর প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) দুপুরে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।
রেজাবুদ্দৌলা চৌধুরী-ফারহান নূর পরিষদের নেতৃবৃন্দরা হলেন, মোঃ রেজাবুদ্দৌলা চৌধুরী, ফারহান নূর ভূঁইয়া, ইয়াসির মো. বি. আজিম খান, নূর উদ্দিন খন্দকার, তানভীর রহমান, মোঃ ওয়াসিউল হুদা, সৈয়দ সাদাত আহমেদ, হুমায়ুন রশিদ সুমন, আব্দুল হাকিম প্রধান, মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, আব্দুল কাইয়ুম খান, আজহারুল ইসলাম ঢালি, মো. ওয়াহিদ খান, এ.বি. এম. সাত্তার ভূঁইয়া, মোঃ হাসিন পারভেজ, আলী আফসার মোহাম্মদ ফাহিম, সুব্রত ধর, ইফতেখার আহমেদ, এম.এন.এইচ. খালেদ দুলাল, কাজী মিনহাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের লক্ষ্য হলো ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করা এবং এই খাতের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। আমরা বিশ্বাস করি, অভিজ্ঞতা, সততা ও সাহসিকতার সমন্বয়ে গঠিত প্যানেল নির্বাচিত হলে এই শিল্পের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। তাই আপনাদের মূল্যবান দো’আ ও নিরবিচার সমর্থনই এই প্যানেলকে পথচলায় শক্তি যোগাবে।
এসোসিয়েশনের সাবেক সহ সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির যৌথ পরিচালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কামাল উদ্দিন, ফরিদ আহমদ, আব্দুস শাকুর চৌধুরী, ফয়েজ উদ্দিন আহমদ, শের আলী হেলাল চৌধুরী, মনোয়ার আহমদ, আনহার উদ্দিন, সায়েম আহমদ, হুরায়রা ইফতার হোসেন, জিহাদ আহমেদ এপলো, হাজী হোসেন আহমদ, লোকমান আহমদ মাসুম, সাব্বির আহমদ, আছবর আলী, আখতারুল ইসলাম, জিয়াউল ইসলাম, সঞ্জয় দাস, মাসুদ আহমদ, মো. মিজানুর রহমান, হারুনুর রশীদ, মো. জাবেদুর রহমান, রাসেল আহমদ রানা প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন