editor

প্রকাশিত: 9:35 PM, May 7, 2025

মানবতার মূর্ত প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট: মোহাম্মদ আমিনুল ইসলাম

মানবতার মূর্ত প্রতীক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট: মোহাম্মদ আমিনুল ইসলাম

মানবতার পাশে দাঁড়ানো-এটি কোনো স্লোগান নয়, বরং একটি অঙ্গীকার। বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী মানবিক আন্দোলন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এই অঙ্গীকারকেই ধারণ করে এগিয়ে চলছে নিরলসভাবে। ২০২৫ সালের বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য “On the side of Humanity” বা “মানবতার পাশে, একসাথে”-এটি শুধু প্রতিশ্রুতি নয়, এটি একটি বাস্তবতা, যা প্রতিনিয়ত প্রমাণ করছে বিশ্বের ১৯১টি দেশে ।

বিশ্বব্যাপী যখন মানবতা নানা সংকটে বিপর্যস্ত, তখন এই বছরের প্রতিপাদ্য “On the side of Humanity” আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে। এ প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়-মানবতা কেবল একটি নীতি নয়, এটি একটি দায়িত্ব এবং এই দায়িত্ব পালনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সর্বদা প্রস্তুত।

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের শেকড় গেঁথে আছে ১৮৫৯ সালের রক্তক্ষয়ী সলফেরিনোর যুদ্ধে । সুইজারল্যান্ডের নাগরিক জীন হেনরি ডুনান্ট তখন এক ব্যবসায়িক সফরে গিয়ে প্রত্যক্ষ করেন যুদ্ধক্ষেত্রের নির্মমতা। হাজার হাজার আহত সৈনিক না খেয়ে, না পান করে, বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। সে দৃশ্য তার হৃদয়কে বিচলিত করে তোলে । তিনি নিজেই স্থানীয় মানুষদের নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে নিজের অভিজ্ঞতার উপর “A Memory of Solferino” নামে একটি বই লেখেন ।

এই বই বিশ্বব্যাপী মানবিক চেতনার সাড়া জাগায়। ১৮৬৩ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC), এবং ১৮৬৪ সালের জেনেভা কনভেনশনের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আহতদের জন্য মানবিক সুরক্ষা নিশ্চিত করার আন্তর্জাতিক আইন প্রণয়ন হয়।

আজ, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, শরণার্থী সংকট, স্বাস্থ্য ও খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, এবং মানসিক স্বাস্থ্যসহ নানাবিধ মানবিক সংকটে কাজ করছে।

১) মানবতা, ২) পক্ষপাতহীনতা, ৩) নিরপেক্ষতা, ৪) স্বাধীনতা, ৫) স্বেচ্ছাসেবা, ৬) একতা এবং ৭) সার্বজনীনতা, এই সাতটি মৌলিক নীতির ভিত্তিতে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন পরিচালিত হয়। এটি কেবল দাপ্তরিক নীতি নয়-এটি একটি জীবন্ত চেতনা, যা প্রতিটি স্বেচ্ছাসেবকের প্রতিটি কার্যক্রমে প্রতিফলিত হয়।

যুবরাই এই সংগঠনের প্রাণ। যুব রেড ক্রিসেন্ট (RCY) কার্যক্রমের মাধ্যমে তরুণরা দেশজুড়ে নানা প্রশিক্ষণ গ্রহণ করে এবং দুর্যোগে উদ্ধার ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ওঠা ইউনিট গুলো তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখে ।

বর্তমান বিশ্বে প্রযুক্তি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ঝুঁকি, অভিবাসন সমস্যা এবং গুজব বা ভুল তথ্যের মতো নতুন চ্যালেঞ্জ রেড ক্রিসেন্ট ও রেড ক্রস আন্দোলনের কাজকে আরও জটিল করেছে। কিন্তু চ্যালেঞ্জ যত বড় হোক না কেন, মানবতার পাশে দাঁড়ানোর সংকল্পে কোনো কমতি নেই ৷

রেড ক্রস ও রেড ক্রিসেন্টের পতাকা কেবল একটি প্রতীক নয়-এটি নিরাপত্তার, বিশ্বাসের, সহমর্মিতার এবং নির্ভরতার প্রতীক । এই পতাকা যেখানে উড়ে, সেখানেই একজন আহত, ক্ষতিগ্রস্ত মানুষ অন্তত আশা করে, কেউ পাশে আছে। কেউ তাদের ব্যথা অনুভব করছে।

২০২৫ সালের প্রতিপাদ্য “On the side of Humanity” আমাদের স্মরণ করিয়ে দেয়-এই সংগঠন কেবল সেবা নয়, এটি আশা, এটি সাহস, এটি বিশ্বাস। যেখানে রেড ক্রিসেন্ট পতাকা ওড়ে, সেখানেই একজন অসহায় মানুষ আশার আলো খুঁজে পায় ।

আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, আমাদের প্রতিটি কাজেই থাকতে হবে দায়বদ্ধতা, সহানুভূতি ও সততা। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে চায় কেউ পাশে থাকুক। রেড ক্রিসেন্ট সেই পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ।

এই দিনে, আমাদের সবার উচিত নিজ নিজ জায়গা থেকে একটি মানবিক কাজ করা। সেটি হতে পারে একজন অসহায়কে সাহায্য, একটি রক্তদান, অথবা কারো কষ্ট শোনার একটু সময় দেওয়া-এই ছোট ছোট কাজগুলোই গড়ে তোলে একটি সহানুভূতিশীল সমাজ ৷

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের এই মাহেন্দ্রক্ষণে আমরা শপথ করি-বিপদের সময়, দুঃখের সময়, অসহায়ত্বের মুহূর্তে, আমরা মানবতার পাশে থাকব কারণ মানুষের পাশে থাকাই আসল মানবতা ৷

লেখক: মোহাম্মদ আমিনুল ইসলাম

ট্রেজারার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এবং চেয়ারম্যান, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্ৰ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন