editor

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মে ১২, ২০২৫

ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন করেছেন: এম এ মালিক

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক-কে গণসংবর্ধনা

ফ্যাসিস্ট হাসিনার পতনে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন করেছেন: এম এ মালিক

8

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতন ও শাসনের অবসান ঘটাতে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘ দিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বলেন, জনগণের সেবা করতে সিলেট-৩ আসনের উন্নয়ন, প্রবাসীদের মর্যাদা, কৃষি ও শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করতে চাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি সোমবার (১২ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের দেয়া গণসংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপি নেতা মো. সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, তারেক জিয়া ঐক্য পরিষদ সিলেট জেলা আহ্বায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, ব্যবসায়ী মো. আখতার হোসেন সুমন, সিসিকের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীদ হোসেন সবুজ, যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাসান চৌধুরী ইকবাল, ইতালী বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান খোকন, ইতালী বিএনপি নেতা রিপন সরকার, সাবেক ছাত্রদল নেতা ও জাসাস যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক তোফায়েল বাছিত তপু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মিশিগান আমেরিকা বিএনপির সাংগঠনিকত সম্পাদক মো. তুহিন আহমদ, বালাগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ সভাপতি সৈয়দ শেরুল, সিলেট জেলা শ্রমিকদলের সদস্য জুমেল ইসলাম, দক্ষিণ সুরমা মোগলাবাজার উপজেলা শ্রমিক সভাপতি মো. কাওসার আহমদ প্রমুখ। বিমানবন্দরে সংবর্ধনা শেষে হযরত শাহজালাল (র:) মাজার জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

2 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

7 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

7 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

3 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

2 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

5 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)

হাসান আহমদ শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

হাসান আহমদ শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত

8 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 5 গত

1
3