editor
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা জাতীয়াতাবাদী ওলামাদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে তার নিজ বাড়িতে যান ওলামাদল নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে আরিফুল হক চৌধুরী বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দূর্বিসহ সময়কালে আলেম সমাজের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো। তারা জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহত হয়েছেন। এ সময়ে ওলামাদলের নেতাকর্মীরাও আহত হয়েছেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। আমরা যারা রাজনীতির ময়দানে আছি, তাদের উচিত আলেমদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. রমিজ উদ্দিন, সদস্য ক্বারী রাজন আহমদ, গোয়াইনঘাট উপজেলা বালু-পাথর-উত্তোলন ও বহণকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং সিলেট-১৫) এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)
7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
6 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
3 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা