editor
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৫
বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরীর বাগবাড়িস্থ বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধিত নেতৃবৃন্দরা হলেন, সিলেট সিটি ক্লাব ইউ.কে ও গ্রেটার লন্ডন যুবদল সাবেক সাধারন সম্পাদক তোফায়েল বাছিত তপু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মহিউদ্দিন বাবলু, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ শফি সাহেদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
সভায় বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ দেশের গণতন্ত্র রক্ষায় যে নিরলস সংগ্রাম করে যাচ্ছে, তাতে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। প্রবাসে থেকেও তারা দেশীয় রাজনীতির সংস্কৃতি ধরে রেখেছেন এবং নানা প্রতিকূলতার মাঝেও দলের স্বার্থে কাজ করে চলেছেন। এই চার নেতার রাজনীতি, সংগঠন পরিচালনায় দক্ষতা ও দৃঢ়তা আমাদের জন্য উদাহরণস্বরূপ।
সংবর্ধিত অতিথিরা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এরপরও তারা পিছপা হননি। দলের সাথে থেকে সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। তারা আরো বলেন, বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের এই ভালোবাসা ও সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা দেশে না থাকলেও, দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা কখনো কমবে না। যেখানেই থাকি না কেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ভূমিকা রেখে যাবো।
সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু এবং মহানগর যুবদলের সহ সভাপতি জামাল আহমদের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শ্যামল চন্দ মালাকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জাসাস নেতা জাবেদ কাবেরী, আরিফ আহমদ, তারেক, রেজোয়ান বেগ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, মহাগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, বদরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আব্দুস সামাদ ফাহিম, প্রজন্ম দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক আমির হোসেন আহজারী, সদস্য সচিব রাসেল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য রায়হান আহমদ রাকু, রাজন আহমদ, দুলাল আহমদ, চমক দে পাপ্লু প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা এবং বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং বি-১৮৮৬ সিলেট সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
6 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
2 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 8 মঙ্গলবার
2 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান
5 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
2 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
4 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে
8 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে
8 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে