editor
প্রকাশিত: 6:39 PM, May 22, 2025
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ আঞ্চলিক শ্রম অধিদপ্তর কার্যালয়ের হলরুমে এই প্রস্তুতির সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো. দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, কোষাধক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, আইন সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন, ধর্ম বিষয় সম্পাদক মোবারক আলী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সালমান, সদস্য রুবেল আকন্দ, আব্দুল রহমান, শাহ আলম হাওলদার প্রমুখ।
সভায় বক্তারা বার্ষিক সাধারণ সভা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে তৃণমূল শ্রমিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী ৩০ মে শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় যথা সময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন