editor

প্রকাশিত: 10:12 PM, May 24, 2025

সিলেটকে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে রূপান্তরের স্বপ্ন ক্লিন সিটির

ক্লিন সিটির ৬ষ্ঠ বর্ষপূতি অনুষ্ঠানে বক্তারা

সিলেটকে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরে রূপান্তরের স্বপ্ন ক্লিন সিটির

ক্লিন সিটি সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সদস্য সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পরিচ্ছন্ন শহর গড়ার আগে দরকার পরিচ্ছন্ন মন। যারা নিজেকে গড়তে পেরেছে, তারাই সমাজকে বদলাতে পারে। বক্তারা বলেন, আমরা যখন রাস্তার পাশে ক্লিন সিটির সদস্যদের ঝাড়ু হাতে দেখি, তখন তারা শুধু ধুলা-ময়লা পরিষ্কার করছে না, তারা আমাদের মানসিকতাকেও পরিবর্তন করতে চায়। তাদের কাজ আমাদেরকে দায়িত্ববান নাগরিক হতে শেখায়। তারা মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতা ছড়িয়ে লক্ষ্যে কাজ করে যাচ্ছে ক্লিন সিটি। আমরা চাই, এই সিলেট শহর হোক দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন একটি শহর। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ক্লিন সিটির এই প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
শুক্রবার (২৩ মে) রাতে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব কনফারেন্স হলে সিলেট ক্লিন সিটি সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ক্লিন সিটি সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপুর সভাপতিত্বে ও রুবেল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ একলিম আবেদীন। এসময় তিনি ক্লিন সিটির সকল কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও ক্লিন সিটির উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, একাত্তর টিভি’র সিনিয়র রিপোর্টার আবদুল মুহিত দিদার, সিলেট ভয়েজ এর প্রকাশক ও ক্লিন সিটির উপদেষ্টা সেলিনা চৌধুরী, বিশিষ্ট নাট্যকার বেলাল আহমদ মুরাদ, সাহেদ মোশাররফ, আবিদুল ইসলাম রিমন, সিলেট ভয়েস এর সম্পাদক দ্বোহা চৌধুরী, বার্তা সম্পাদক জামিল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক লতিফুর রহমান উজ্জ্বল, সিলেট ক্লিন সিটির আহবায়ক হাফিজুর রহমান পাবেল, সদস্য সচিব জোবায়ের আহমদ, সদস্য নাসির উদ্দিন, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, আবু তাহের, তারেক রহমান, উমর ফাহিম, সাদাত, ফাহিম আহমদ, রুবেল আহমদ, রবিউল, ইব্রাহিম, মারুফ, রাজিব আহমদ, নাশিদ আহমদ, সাবের আহমদ, সাদি আহমদ, মোহাম্মদ রুম্মান, রিফাতুল গনি, দ্বীপ মল্লিক, রেদোয়ান আহমদ, রাসেল মিয়া, আলী হোসেন, হাফিজুর রহমান, ইব্রাহিম আহমদ, আলামিন, মিতু, সাদিয়া, সুরাইয়া, সাদিয়া বেগম, মাহিমা, জেরিন, দিবা প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য ওলিউর রহমান নাঈম। অনুষ্ঠানের শেষে ক্লিন সিটির সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন