editor
প্রকাশিত: 10:05 PM, May 25, 2025
সরকারি মদন মোহন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সর্ব্বানী অর্জ্জুন বলেছেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব ধরণের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে এবং দক্ষতা অর্জন করে শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করবে।
তিনি ২৫ মে রবিবার সকালে সিলেটে সরকারি মদন মোহন কলেজের হল রুমে ময়নামতি রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মোঃ রাশেদুল হাসান প্রিন্স এর সার্বিক ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রশিক্ষণ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর ব্যাটেলিয়ন কমান্ডার মেজর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং লে. মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট-৩ এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান। উপস্থিত ছিলেন ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর বিএসএম রাসেল মাহমুদ, ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লা প্রমুখ। প্রশিক্ষণে ৭ বিএনসিসি ব্যাটালিয়ন এর ৪০ জন ক্যাডেট অংশ গ্রহন করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন