editor

প্রকাশিত: 8:11 PM, May 27, 2025

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দোকান মালিক সমিতির স্মারকলিপি

সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে দোকান মালিক সমিতির স্মারকলিপি

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশ্রহণমূলক করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে সংগঠনের পক্ষ থেকে চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা অক্তার মিতার কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুস সোবহান, মোহাম্মদ আলী আকিক, সহ-সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো. জাকারিয়া, রাসেল আলী, সদস্য ফরহাদ চৌধুরী প্রমুখ।
স্মারকলিপিতে চেম্বার নির্বাচন বিষয়ে ৪ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবনাগুলো হলো: (১) বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবৈধ ভাবে সাধারন সদস্যদের ভোটাধিকার খর্ব করে গঠিত সিলেট চেম্বারের পরিচলনা পর্ষদ কৃর্তক তাদের ইচ্ছেমতো বিধিবর্হিভূত ভাবে যে সকল সদস্য নিবন্ধিত করেছে তা যাচাই বাচাই করে বাতিল করা। (২) সিলেট চেম্বারের সদ্য বিদায়ী অনির্বাচিত পরিষদ বিগত দিনে প্রকৃত ও ভালো ব্যবসায়ীদেরকে চেম্বারের সদস্য করে নাই। এজন্য প্রকৃত ব্যবসায়ী যাতে চেম্বারের সদস্য হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেম্বারের প্রতিনিধি/পরিচালক নির্বাচন করতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। (৩) বিগত সময়ে যে পর্ষদ চেম্বারের দায়িত্বে ছিল তারা যথাযথ প্রক্রিয়ায় কোন বার্ষিক সাধারণ সভা (এ.জি.এম) করে নাই এবং যথাযথ অডিটও হয় নাই, তাই এই বিষয়ে যথাযথ গুরুত্বারোপ করা। (৪) বিদ্যমান পরিস্তিতিতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত গ্রহণক্রমে চেম্বারের সার্বিক কার্যক্রম পরিচালনা করা ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থরক্ষায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার পরিচালনা পর্ষদ গঠন জরুরি। আমরা আশা করি প্রশাসক সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন। পাশাপাশি ব্যবসায়ীদের কল্যাণে চেম্বারের যেকোনো ইতিবাচক উদ্যোগে সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন