editor

প্রকাশিত: 8:28 PM, May 30, 2025

গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মিজানুর রহমান চৌধুরী

গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মিজানুর রহমান চৌধুরী

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। সেই আন্দোলনের ফলে স্বৈারাচার মুক্ত নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। স্বৈারাচারী আওয়ামী দোসরদের ফলে এখনও আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। আমাদের বাংলাদেশে এখনও গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশ তৈরী হয় নাই। আমরা এখন আমাদের স্বপ্ন থেকে অনেক দূরে রয়েছি। বিএনপি সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ থাকবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অবাধ একটি নির্বাচন সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা অতীতে যেভাবে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সেইভাবে সকল আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, সাবেক ছাত্রনেতা কবিরুল হক কবির দেশে থাকালীন সময়ে সাহসী ভূমিকা পালন করেছেন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় নামকরণ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক হিসেবে রাজপথে আন্দোলন চালিয়ে গেছেন।
তিনি শুক্রবার (৩০ মে) বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইডি লাউঞ্জে বিএনপি, অঙ্গসংগঠন ও সিলেট জেলা ও মহানগর সাবেক ছাত্রদলের বন্ধু মহল উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, ছাতকের কৃতি সন্তান মো: কবিরুল হক কবির দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মেহেদী হাসান সপুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাকুর রহমান রুমন, মহানগর বিএনপির সহ বন বিষয়ক সম্পাদক আলী আমজদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, মহানগর যুবদলের সহ সভাপতি আমিন আহমদ, জুবেদ আহমদ জুবের, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সফি শাহেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মতিন, আজিজুল হক আরজু, রজব আহমদ, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন, সদস্য আনোয়ার হোসেন ময়না, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, আব্দুল ওয়াদুদ, শাহানুর ইসলাম সুমেল, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, বিমান বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈকত ফাহাদ চৌধুরী তুষার, আব্দুল আহাদ, প্রথম সদস্য তারেক আহমদ, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমেদ টিপু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তায়েফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ খাঁন, সহ সভাপতি নুরুল বকস বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা আমান আহমদ, মো. আসাদুজ্জামান আসাদ, মুর্শেদ বকস্, এরশাদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন