editor

প্রকাশিত: 8:28 PM, May 31, 2025

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়তাবাদের জনক ঘোষণা করতে হবে

জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগরের আলোচনা সভায় বক্তারা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয়ভাবে জাতীয়তাবাদের জনক ঘোষণা করতে হবে

জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে এই সভা অনুষ্ঠিত হয়।
জিয়া সংসদের জেলা সভাপতি মারুফ আহমদ টিপুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি এম. শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলা একাডেমীর জীবন সদস্য, নান্দনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি সৈয়দ নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মো. গয়াস উদ্দিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সিলেট জেলা কৃষক দলের প্রথম যুগ্ম আহবায়ক এম. জহুরুল ইসলাম মখর। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মো. জসিম উদ্দিন, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সহ সম্পাদক সিরাজুল ইসলাম, ওসমানীনগর থানা বিএনপির সহ সভাপতি গয়াস উদ্দিন, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, জিয়া সংসদ মহানগর সদস্য ওলি হোসেন, কানাইঘাট স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান। অনুষ্ঠানে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আছাদ মিয়া।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা এবং শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিশ বিমানবন্দর থানা সভাপতি মুফতি গিয়াস উদ্দিন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশী জাতীয়তাবাদের জনক রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন বাংলাদেশ জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদৎ বরণ করেছেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের স্বপ্নছিলো একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা বলেন আন্দোলন সংগ্রামে অতীতে বিএনপির সাথে কাধে কাধ মিলিয়ে জিয়া সংসদ সিলেট জেলা ও মহানগর সাহসী ভূমিকা পালন করেছে। আগামীতেও জিয়াউর রহমানের আদর্শ লালন করে একযুগে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন