admin

প্রকাশিত: 9:52 PM, October 2, 2024

দূর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই: মাওলানা হাবিবুর রহমান

সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল ও না’তে রাসুল (সা.) সন্ধ্যায়

দূর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই: মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য  মাওলাান হাবিবুর রহমান বলেছেন, দূর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জামায়াতের বিকল্প নেই। বিগত চুয়ান্ন বছর তার প্রমান। বৈধ-অবৈধভাবে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো দেশ গঠনের কথা বললেও তারা নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত ছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে ব্যস্ত ছিল। এতো পরিমান জুলুম নির্যানত ও লুটপাট করেছিল যে স্বাধীনতার স্বপক্ষের গোষ্ঠি দাবি করেও আজ তারা দেশ ছাড়া।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল ও না’তে রাসুল (সা.) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত মঙ্গলবার (১ অক্টোবর) নগরীর উপশহরে এ অনুষ্ঠানের আয়োজর করা হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট  আলেমে দীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম  আল মাদানি। তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শ ইসলামি সমাজ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের ইহকালীন কল্যান ও পরকালীন মুক্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাহপরান থানা পশ্চিমের আমির মোঃ শাহেদ আলী। আলোচনা পেশ করেন বিশেষ অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার,মাওলানা মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী বদরুল আমিন হারুন, ড.  মোঃ হাসমত উল্লাহ, এডভোকেট মোঃ আলিম উদ্দিন, এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোঃ আব্দুল্লাহ,  প্রিন্সিপাল মাওলানা জিল্লুর রহমান, বিশিষ্ট আইনজীবী বাহা উদ্দিন বাহার।

জামায়াতে ইসলামী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ড (উপশহর) সভাপতি মোঃ আবু হাসানের সভাপতিত্ব ও ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুল হালিম এর পরিচালনায় উক্ত সিরাত মাহফিলে উপস্থিত ছিলেন শাহপরান থানা পশ্চিমের নায়েবে আমির মোঃ আব্দুর রব, থানা সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাও আহমদ হোসাইন, আইন বিষয় সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, প্রচার সম্পাদক আহমদ আল মাসুদ। ওয়ার্ড দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন হামিদ বকস মুহিন,মোঃ ওমর ফারুক ইমন, সাইফুল্লাহ মোঃ তোফায়েল, মোঃ সালেহ আহমদ, সুরকার সুজাউল কবির শামিম, মাওলানা আব্দুল লতিফ, আশরাফুজ্জামান প্রমুখ।

সিরাত মাহফিল পরবর্তী নাতে রাসুল (সা) সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দিশারি শিল্পী গোষ্ঠী, সুরমা শিল্পী গোষ্ঠী নাতে রাসূল (সা) পরিবেশন করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়