editor

প্রকাশিত: 7:57 PM, July 4, 2025

সকল নাগরিকের জন্য উন্নত ও মানবিক জীবন নিশ্চিত করতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির

সকল নাগরিকের জন্য উন্নত ও মানবিক জীবন নিশ্চিত করতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে এবং জনগণকে পাশে রেখে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এবং আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি উন্নত ও মানবিক জীবন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে সেই বার্তা পৌছে দিতে হবে।
তিনি শুক্রবার (৪ জুলাই) সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কৃষকদের মৌসুমি ফসলের উৎপাদন খরচ প্রদান, প্রতিটি পরিবারে একজন নারী সদস্যকে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে ঘরসংসারের খরচে সহায়তা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করবে।
জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জৈন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ ও যুবদল নেতা শফিক উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ আহমদ, শাহ জামাল নুরুল হুদা ও আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জালালাবাদ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ফখর উদ্দিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক মেম্বার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিক আলী, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ লিটন মিয়া।
উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ারিস আলী, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরীফ আলী বাবু, সহ সভাপতি তৈয়বুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,  ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজির আহমদ, যুবদল নেতা মানিক মিয়া, হেলান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা নূর হোসেন, ইমরান আহমদ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন