editor

প্রকাশিত: 8:00 PM, July 4, 2025

শাপলা ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে সিলেটে সর্বদলীয় ঐক্য ফোরামের মানববন্ধন

শাপলা ও জুলাই গণহত্যার বিচারের দাবীতে সিলেটে সর্বদলীয় ঐক্য ফোরামের মানববন্ধন

শাপলা চত্ত্বর ও জুলাই গণহত্যার বিচার, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের পে-স্কেলে বেতন ভাতা বাস্তবায়নের দাবিতে সর্বদলীয় ঐক্য ফোরামের উদ্যোগে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম’আ নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালের ৫মে শাপলা চত্ত্বরে ঘুমন্ত হেফাজতের নেতাকর্মী, হাফিজ, আলিম ও তাওহিদী জনতাকে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা হয়। আজও সেই নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, তবে এদেশে ন্যায়বিচার বলে কিছু থাকবে না। অবিলম্বে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। বক্তারা আরও বলেন, দেশের প্রতিটি মসজিদে ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ অত্যন্ত কম বেতনে মানবেতর জীবনযাপন করছেন। অথচ তারাই সমাজের নৈতিক শিক্ষা, আদর্শ ও ইসলামী দাওয়াতের মূল ভিত্তি। আমরা চাই, সরকারি পে-স্কেলের আওতায় এনে তাদের সম্মানজনক বেতন-ভাতা নিশ্চিত করা হোক। একজন মসজিদের ইমামকে যাতে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় না থাকতে হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল মুসলমানদের জন্য একটি অরাজনৈতিক এবং ধর্মীয় মূল্যবোধভিত্তিক সংগঠন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের স্বার্থে হেফাজতে ইসলামকে ব্যবহার করা যাবে না। এটি দলমত নির্বিশেষে সকল মুসলমানদের ঐক্যের প্লাটফর্ম। আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে দমন ও ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার ষড়যন্ত্র করেছিলো। এমনকি তাদেরকে নির্বিচারে হত্যা করতেও এই স্বৈারাচারী সরকার কুণ্ঠাবোধ করেনি। শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন বিজয়ে রূপান্ত হওয়ার ফলে দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচরী শেখ হাসিনা। আমরা এই খুনি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার দাবি করছি।
সর্বদলীয় ঐক্য ফোরাম আয়োজিত মানববন্ধনে ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম সিলেট বিভাগের অন্যতম সমন্বয়কারী মাওলানা আছলাম রহমানীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক অধিকারের সভাপতি লে. কর্ণেল সৈয়দ আলী আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট মহানগরের সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান, ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, খেলাফতে রব্বানী সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা রইছ উদ্দিন, নেজামে ইসলাম পার্টি সিলেটের সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, খেলাফত আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান, হেফাজতে ইসলাম সিলেট মহানগর নেতা মাওলানা পীর বশির আহমদ, প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ, তহুরুল ইসলাম, সিলেট ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ এইচ এম কিউ মঈনুল ইসলাম আশরাফী, ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ, মুসলিম লীগ কেন্দ্রীয় নেতা খায়রুল ইসলাম, সিলেট বিভাগীয় সমন্বয়কারী চাষী ফারুক আহমদ, জমিয়তে উলাময়ে ইসলাম সিলেট মহানগর সেক্রেটারী আবু বকর সরকার, জুলাই ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি জুবায়ের আহমদ তুফায়েল, হেফাজত নেতা মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ, আশরাফুল ইসলাম তারেক, মাহবুবুল হক, মাওলানা আলী হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন