editor
প্রকাশিত: 12:16 AM, July 5, 2025
পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। মঙ্গলবার (১ জুলাই) শিক্ষা বোর্ডের ৩৭.১৪.৯১০০.০০০.৩০০.৮১.০০৮২.১৯.২১০ নম্বর স্মারকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪ ধারা অনুযায়ী ড. শাহ জামাল (নুরুল হুদা)-কে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বিদ্যালয় ও কলেজের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
স্থানীয়ভাবে জানা গেছে, ড. শাহ জামাল (নুরুল হুদা) একজন শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। তার এই মনোনয়ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষের অনুভূতি তৈরি করেছে।
এদিকে মনোনয়ন পাওয়ার পর ড. শাহ জামাল (নুরুল হুদা) বলেন, আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বিদ্যালয় ও কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অটুট রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বিজ্ঞপ্তি
6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
2 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
5 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
8 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
4 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১০ জুলাই)
7 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
7 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার
8 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট