editor
প্রকাশিত: 9:43 PM, July 11, 2025
সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান তাদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা যথাক্রমে: সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্য লুটন শাখা সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলা উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
মৌলভীবাজার-১ আসনে কাতার শাখা সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ