editor
প্রকাশিত: 8:44 PM, August 30, 2025
সিলেটে বসবাসরত মৌলভীবাজারবাসীর সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি, শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্ম্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শাবি প্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা জামিল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এম এ গণি, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, মো. মুহিবুর রহমান, সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির সহ সাধারণ সম্পাদক মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর খন্দকার রানা, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর, চৌধুরী এনায়েত মৌলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুফলিহাহ মাসনুন মম, অনিন্দ দাস অংকন, আনিসা ইসলাম, ফাহমিদা সিদ্দিকী, মারিয়া হক প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এ কে এম আশরাফ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অতিথিবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা হচ্ছে জাতির মূল সম্পদ। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের দ্বারাই আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। গ্রামীণ এলাকায় এখনও অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। এই বৃত্তি তাদের জন্য আশার আলো হয়ে আসবে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তির কার্যক্রম চালাতে হবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন