editor

প্রকাশিত: 10:34 PM, September 24, 2025

মানবিক দিক বিবেচনায় স্টোন ক্রাশার মিশিন চালুর দাবী

সিলেটের জেলা প্রশাসকের সাথে বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ ধূপাগোল এর নেতৃবৃন্দের মতবিনিময়

মানবিক দিক বিবেচনায় স্টোন ক্রাশার মিশিন চালুর দাবী

সংবাদদাতাঃ সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানা পাথর ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ ধূপাগোল নেতৃবৃন্দের এক মত বিনিময় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্েেমলন কক্ষে অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ধূপাগোল এলাকার শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা উল্লেখ করেন,চার মাসের অধিক কাল ধরে – স্টোন ক্রাশার সমূহ বন্ধ থাকায় এর সাথে যুগযুগ ধরে জীবীকা নির্বাহকারি হাজারো শ্রমিক ব্যবসায়ী মারাত্মক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। কর্মহীন শ্রমিক পরিবার মারাত্মক খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে রাতে সংশ্লিষ্ট এলাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। এ সুযোগে ব্যাপক হারে চুরি ডাকাতি সংঘটিত হচ্ছে। ইতোমধ্যে ধূপাগোল এলাকার বেশ কয়েকটি পাথর ভাঙ্গা মিলের মিশিনারী যন্ত্র, বৈদ্যুতিক সামগ্রি চোরের নিয়ে গেছে। এতে কোটি টাকার অধিক ক্ষতি সাধিত হয়েছে। ব্যবসায়ীরা আরও উল্লেখ করেন, – সরকারী নির্দেশনা মেনে ইতোমধ্যে নিজ উদ্যোগে ধূপাগোলের সমুদয় লোকাল পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পুনঃস্থাপনের জন্য স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তীতে সরকার অনুমোদিত পাথর বিপননের ব্যাপারে তারা জেলাপ্রশাসকের নিকট অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যবসায়ীরা মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিয়ে সেগুলো চালুর অনুমতি প্রদানের দাবী জানান। ব্যবসায়ীদের দাবীর প্রতি সহানুভূতি প্রকাশ করে জেলা প্রশাসক সরকারী সকল বিধিবিধান মেনে ব্যবসায়ীদের কর্মসংস্থান চালুর আশ্বাস প্রদান করেন।মত বিনিময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবন্দর পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, বুলবুল মিয়া, সোহেল আহমদ, আবুল কালাম আজাদ আল মামুন, সাহেদ আহমদ, রাজন আহমদ রাজু, বাহারুল ইসলাম শাহজামাল, হাবিব আহমদ,মাসুক আহমদ, ফরহাদ হোসেন, শাহিন আহমদ আমিনুল ইসলাম বাবু, আতাউর রহমান,সুজন মিয়া, মুসারফ, রনি দত্ত, সুমন বৈশ্য, লিটন দাস, মুসা মিয়া, তোহিন আহমদ, জিয়া আহমদ, লোকমান মিয়া প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন