editor

প্রকাশিত: 7:28 PM, September 26, 2025

জেলা প্রশাসক বরাবরে রোড পারমিটের দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

জেলা প্রশাসক বরাবরে রোড পারমিটের দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি পেশ

সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবীতে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের মহানগর শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনাই, সহ সভাপতি দেলোয়ার হোসেন, আব্দুর রহমান কাঞ্চন, আব্দুল জলিল, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অফিস সম্পাদক আবুল কাশেম, শাহী ঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ৩২নং ওয়ার্ড শাখার সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ২২নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ১৮নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, ৩৪নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক খালেদ নুর, ৮নং ওয়ার্ড সভাপতি হারিছ আলী, সাধারণ সম্পাদক বিরাই মিয়া, ৯নং ওয়ার্ড সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আজিবর, ১০নং ওয়ার্ড সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক ছাদেক আলী প্রমুখ।
জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান পূর্বে অবস্থান কর্মসূচিতে মহানগরীর কয়েক হাজার শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে।
ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বৈধভাবে চলাচলের দাবীতে স্মারকলিপিতে ৬ দফা দাবী পেশকরা হয়। দাবীগুলো হচ্ছে- অবিলম্বে রোড পারমিট দিতে হবে। রিক্সা ধরা বন্ধ করতে হবে। রেকার বিল ৫০০/- টাকা করত হবে। বিকল্প ব্যবস্থা না হওয়া র্পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা ধরা বন্ধ করতে হবে। হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে কমপক্ষে ৬ মাসের সময় দিতে হবে। ভিআইপি রোড বাদ দিয়ে নগরীর অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
মালিক-শ্রমিকদের পরিবার পরিজনদের কথা বিবেচনা করে ব্যাটারী চালিত রিক্সা / ইজিবাইক চলাচলের অনুমতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবী জানান মালিক শ্রমিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন