editor
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসন (ছাতক-দোয়ারা) ইসলামী ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষাবীদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ছাতক-দোয়ারা আবাবিল সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা হোসাইন আহমদ।
বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতি তিনি বলেন, দেশে সম্প্রতি যেসব সহিংসতা, সম্পদ ধ্বংস, অরাজকতা ও নাশকতার ঘটনা ঘটেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক মতভেদ ও দাবি-দাওয়া থাকতে পারে, কিন্তু জনগণের জীবন, নিরাপত্তা এবং জাতীয় সম্পদ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা, এটি কোনো সভ্য সমাজের রাজনীতি নয়।
আমরা বিশ্বাস করি, শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসনই দেশের উন্নয়নের পূর্বশর্ত। তিনি সুনামগঞ্জ-৫ আসনের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, সুনামগঞ্জ-৫ আসনকে শিক্ষায়, ব্যবসা-বাণিজ্যে, যোগাযোগ ব্যবস্থায় এবং কর্মসংস্থানে এগিয়ে নিতে আমি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। যুবসমাজকে দক্ষ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, আমার জীবনের বড় অংশ সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে ব্যয় করেছি। ছাতক-দোয়ারাকে মানবিক, উন্নত ও ন্যায়পরায়ণ একটি নির্বাচনী এলাকায় রূপ দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যেকোনো চেষ্টার বিরুদ্ধে আমি দৃঢ় অবস্থানে আছি। জনগণ যার পাশে, বিজয় তারই হবে, এটাই ইতিহাস। বিজ্ঞপ্তি
5 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
2 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
1 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 1 শুক্রবার
1 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
7 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
4 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
6 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত