editor

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ক্রীড়া অফিসার নুর হোসেন

মাছিমপুর প্রিমিয়ার লীগ (সিজন-৫) ফাইনালের পুরস্কার বিতরণ

সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই: ক্রীড়া অফিসার নুর হোসেন

2

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন বলেছেন, মাঠই তরুণসমাজের শক্তি, উৎসাহ ও ইতিবাচক পরিবর্তনের মূল উৎস। মাছিমপুর প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি তরুণদের মাদক ও নেতিবাচক দিক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় আগানোর একটি মঞ্চ। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বদানের ক্ষমতা বাড়ায়। আমাদের সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের খেলা আয়োজনের মধ্যে থেকেই ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসে। এক সময় তারা জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করে। তেমনি নিজেকেও বিশ্বের দরবারে পরিচিত করে তোলে। তিনি মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা ধন্যবাদ জানান।
তিনি শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর মাছিমপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে মাছিমপুর প্রিমিয়ার লীগ (সিজন-৫) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাছিমপুর এলাকার মুরব্বি হাজী মাসুক আহমদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও এইডেড হাই স্কুল অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক খালেদ আহমেদ, মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের সিনিয়র সদস্য আব্বাস আহমদ হুসেন আহমদ, মিসবাহ আহমদ, মাসুদ করিম বাপ্পি, মোহাম্মদ মুমিন আহমদ, মুকসিদুল ইসলাম, জামাল পাশা, জমজম বাদশাহ, সোহেল আহমদ, হাছান আহমদ, কয়েস আহমেদ, ওয়াকিল, মামুন, রিপন, শিহাব, হাসান, খাব্বির আহমদ, রিমন, হেলাল আহমদ,। সমাজসেবক সঞ্জয় সিংহ ও তারেক আহমেদ, এমাদ আহমেদ,প্রমুখ। ফাইনাল খেলায় মাছিমপুর রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাছিমপুর পাওয়ার হিটার্স।
এসময় মাছিমপুর ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক খেলোয়াড়দের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

4 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

3 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

5 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 3 শুক্রবার

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

4 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

4 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

7 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

2 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

1 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
3