editor
প্রকাশিত: 5:59 PM, November 25, 2025
মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মুহিবুর রহমান বলেছেন, শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ নয়, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে বিশেষ ভূমিকা রাখে। ইয়ার এন্ডিং ক্লাস পার্টির মতো এ ধরনের আয়োজনে শিক্ষার্থীরা আরও উৎসাহ ও অনুপ্রেরণা পায়। তিনি আরো বলেন, মুহিবুর রহমান একাডেমির মূল লক্ষ্য, শিক্ষার্থীদেরকে আধুনিক, নৈতিক, প্রযুক্তি-সমৃদ্ধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করা। এজন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি এ ধরনের উন্মুক্ত ও বিনোদনমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মুখে হাসি দেখে আমরা সত্যিই আনন্দিত ও অনুপ্রাণিত। ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও সমৃদ্ধভাবে আয়োজন করা হবে।
তিনি মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সিলেট নগরীর পায়ড়াস্থ মুহিবুর রহমান একাডেমির ২০২৫ শিক্ষাবর্ষের ইয়ার এন্ডিং ক্লাস পার্টির কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী, রাসেল আহমদ। এছাড়া শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকদের উপস্থিতিতে পুরো একাডেমিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন