editor
প্রকাশিত: 9:57 PM, December 4, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে নবগঠিত রাজনৈতিক দল ‘জনতার দল’। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
নিবন্ধন পাওয়ার খবরে দেশের সকল জেলা ও উপজেলায় যেমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, তেমনি সিলেটেও দলীয় নেতা-কর্মীদের মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এসময় সিলেটের নেতৃবৃন্দ দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নেতৃত্বের সঠিক দিকনির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘জনতার দল’ শক্ত অবস্থান তৈরি করবে বলে তারা আশাবাদী।
নিবন্ধন উদযাপন উপলক্ষ্যে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন জনতার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট কোতোয়ালি থানার আহবায়ক আবদাল হোসেন আফজল, জৈন্তাপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দু রব, আলম মিয়া, রুমাদ আহমেদ, সুনাফর আলী, নাজির মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দলটির নেতারা বলেন, জনতার প্রত্যাশা পূরণে এবং দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতেই ‘জনতার দল’ মাঠে নেমেছে। বিজ্ঞপ্তি
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
5 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)