editor
প্রকাশিত: 11:40 AM, December 5, 2025
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক ২০২৫–২০২৮ মেয়াদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনে শহর ও মফস্বলের পুস্তক ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা। সকাল ৯টা থেকে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হবে, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে সিলেট পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল শহর–মফস্বলের এক ও অভিন্ন নীতিমালা বাস্তবায়ন, বই ব্যবসার আধুনিকায়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলও বই ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছে।
ভোটকে ঘিরে প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাপুস সিলেট জেলা কমিটি সিলেটের ১৩টি উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের অন্যতম বৃহৎ সংগঠন। বই ব্যবসাকে যুগোপযোগী, স্বচ্ছ ও লাভজনক খাতে উন্নীত করতে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বাপুস কেন্দ্রীয় পরিচালক মোঃ এম এ মুসা খান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট শাহিনুল ইসলাম ও এডভোকেট ইউসুফ খান। পাশাপাশি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় পরিচালক নেছার উদ্দিন আয়ুব এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এডভোকেট সৈয়দ কাওছার আহমদ ও মোঃ স্বপন আহম্মদ।
ভোটগ্রহণ শেষে আজ রাতেই ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। বিজ্ঞপ্তি
4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে