editor
প্রকাশিত: 3:27 PM, December 5, 2025
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘আর্তমানবতায় সর্বত্র’। বৃহস্পতিবার সকাল ১০টায় সারদা হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সারদা হলে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান সেলিম এবং সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার সূচনা করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ বদরুজ্জামান সেলিম বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও মানবিক দুরবস্থার প্রতিটি মুহূর্তে স্বেচ্ছাসেবকদের ভূমিকা প্রশংসনীয়। এবারের প্রতিপাদ্য ‘আর্তমানবতায় সর্বত্র’ আমাদের দায়িত্বকে আরও দৃঢ় করে। মানবতার সেবায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি ও নিষ্ঠাই আমাদের মূল শক্তি।
সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, রেড ক্রিসেন্টের প্রাণ হল স্বেচ্ছাসেবক। তাদের নিবেদন, ত্যাগ ও মানবিক মনোভাবের ওপর ভিত্তি করে সমাজের ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হয়। রক্তদান থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই স্বেচ্ছাসেবকদের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে সিলেট ইউনিটকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিট সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, কামরুজ্জামান দিপু, আবু সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ইউনিট লেভেল অফিসার মিজানুর রহমান জীবন, সাবেক যুব প্রধান জালাল উদ্দিন শামীম, চৌধুরী লাবিব ইয়াসির, মোসাসাদ্দেক চৌধুরী সুমেল, সৈয়দ শিপন আহমদ, সুলতান আহমদ ,হাবিবুর রশীদ জনি,কুলসুমা আক্তার সাথী,সাফা রহমান, লামিয়া রহমান, সাদাত বিন হোসেন, পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুব সদস্য মাওলানা রেজাউল করিম। বক্তারা বলেন, মানবতার সেবাই রেড ক্রিসেন্টের মূল দর্শন। দুর্যোগকালীন মুহূর্তে এবং বিভিন্ন মানবিক সেবায় স্বেচ্ছাসেবকরাই সমাজের প্রকৃত সাহসী মুখ। তাদের নিবেদন সমাজকে এগিয়ে নেয়।
দিনব্যাপী আয়োজনে সারদা হল এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং র্যালি ও আলোচনা সভায় উপস্থিত স্বেচ্ছাসেবক, কর্মকর্তা ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন