editor
প্রকাশিত: 7:28 PM, December 5, 2025
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপার্থী আলহাজ্ব এম এ মালিক এর পক্ষে এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জামে মসজিদে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমা ১নং মোল্লাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান এর পরিচালনায় দোয়া মাহফিলের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শানর মিয়া, হেলাল আহমদ, ছালেক আহমদ, দুলাল আহমদ, খালিক আহমদ, শামীম আহমদ, রাসেল আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট মহানগরের যুগ্ন আহ্বায়ক ইমতিয়াজ আহমদ জগলু। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ করেন দক্ষিণ সুরমা ১নং মোল্লাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
4 সিলেট নগরীর কদমতলীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নিয়ম-নীতি উপেক্ষা করে ও কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে বিআরটিসির ব্যানার ব্যবহার
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন সংসদে পাস করা হয় ২০২৩ সালের অক্টোবরে। সিলেট শহরের সুপরিকল্পিত উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং
8 সিলেটের কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট ও ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জিরো টলারেন্স নীতি নিয়ে
5 সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের গড়রগ্রামে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তি বিরোধ নতুন মোড় নিয়েছে। স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে সম্পত্তি বণ্টনের পরও
5 দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাবে হিমশিম খাওয়া মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে।
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের তোয়াক্কা না করে পিয়াইন নদী থেকে বেপরোয়াভাবে বালু ও পাথর উত্তোলন
7 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩
4 বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা শাখার আওতাধীন জকিগঞ্জ পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার