editor
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী দল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর বিএনপির সমাবেশে গিয়ে মিলিত হয়। এর পূর্বে নগরীর রংমহল টাওয়ারের নিচে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর তাতী দলের আহ্বায়ক কয়েস আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক বেলাল পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা তাতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সিনিয়র আহ্বায়ক মো. জসিম উদ্দিন, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, রফিক উদ্দিন, আব্দুল হানিফ, জামাল উদ্দিন, বেলাল আহমদ, মহানগর তাতী দলের যুগ্ম আহ্বায়ক রাহুল হোসেন সোহেল, দিলাল আহমদ, আব্দুল্লাহ আল মামুন সামন, মাছুম আহমদ, শামীম আহমদ, সদস্য হেলাল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, উসমান হাদীর ওপর প্রকাশ্য দিবালোকে হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানোর ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বক্তারা আরও বলেন, এ ধরনের হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না; বরং সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র হবে।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধ না হলে তাতী দলসহ সহযোগী সংগঠনগুলো রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বিজ্ঞপ্তি
1 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব
2 স্টাফ রিপোর্টার: সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর
8 মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সমিতির মধুবন সুপার
7 স্টাফ রিপোর্টার: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা
4 * সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল * নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন স্টাফ রিপোর্টার সিলেট প্রেস মালিক কল্যাণ
5 তৌফিকুর রহমান হাবিব : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের
7 স্টাফ রিপোর্টার: প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র
8 আশরাফ উল্লাহ ইমন: সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে