editor
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৫
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট স্টোনের পক্ষ থেকে অনুষ্ঠিত সংবর্ধনা সভায়
সিলেট হোয়াইট স্টোন রোটারি ক্লাবের উদ্যোগে ক্লাব সভাপতি রোটারিয়ান এ এস আব্দুল্লাহ পাবলুর-এর সভাপতিত্বে এবং ক্লাবের প্রাক্তন সভাপতি রোটারিয়ান তাজউদ্দিন এ লস্কর তারেক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর রোটারিয়ান শহিদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরী একজন পরীক্ষিত মানবিক নেতা। দীর্ঘদিন ধরে তিনি সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে যে নিষ্ঠা ও সততার পরিচয় দিয়ে আসছেন, তা আজকের এই দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল। রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন সংগঠনে তাঁর নেতৃত্ব সিলেট অঞ্চলে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
সংবর্ধনা সভায় পিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, রোটারি পরিবার আমার জীবনের এক অমূল্য শক্তি। রোটারী পরিবারের প্রতিটি সদস্য আমাকে যে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা দিয়েছেন—তা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো। রেড ক্রিসেন্ট সোসাইটির মতো মানবিক সংগঠনে দায়িত্ব পাওয়াকে আমি ব্যক্তিগত সম্মান নয়, বরং মানবতার সেবায় আরও দায়বদ্ধ হওয়ার সুযোগ হিসেবে দেখছি। ভবিষ্যতেও আমি রোটারির আদর্শ বুকে ধারণ করে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রোটারি ডিস্ট্রিক্ট অফিসিয়ালস ও রাইপসা টিমের সদস্য কো-অর্ডিনেটর (পাবলিক ইমেজ) রোটারিয়ান ফাহিম আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান পিপি কামরুজ্জামান চৌধুরী রুমান।
অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি আবদুল বাসিত (মেট্রোপলিটন), রোটারিয়ান পিপি মানজুর আল বাসেত (জালালাবাদ), রোটারিয়ান পিপি এনামুল কুদ্দুস চৌধুরী (সান শাইন), ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রোটারিয়ান মিজানুর রহমান মজুমদার, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান (পাবলিক প্রসিকিউটর – ট্রাইবুনাল ক্রাইম) এজাজ উদ্দিন, রোটারিয়ান পিপি তুফায়েল আহমেদ, রোটারিয়ান পিপি জুনেদ আহমেদ, রোটারিয়ান পিপি আবদুল খালিক, রোটারিয়ান বেলাল আহমেদ, রোটারিয়ান আজম হোসেন, রোটারিয়ান সালেহ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
8 মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব
8 স্টাফ রিপোর্টার: সিলেট সুনামগঞ্জের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে অবৈধ ভারতীয় পণ্য এবং সীমান্ত রক্ষী বাহিনী কিংবা আইনশৃংখলা বাহিনীর
2 মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় সমিতির মধুবন সুপার
8 স্টাফ রিপোর্টার: সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারীরা
1 * সভাপতি বেলাল ও সাধারণ সম্পাদক কামাল * নবগঠিত কমিটিকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন স্টাফ রিপোর্টার সিলেট প্রেস মালিক কল্যাণ
6 তৌফিকুর রহমান হাবিব : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা দক্ষিণ পাড়া জামে মসজিদে একটানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের
8 স্টাফ রিপোর্টার: প্রার্থী সমর্থকরা হতাশ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার পর সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র
4 আশরাফ উল্লাহ ইমন: সিলেটের কাঁচাবাজারে আবারও সবজির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির কেজিতে