editor

প্রকাশিত: 9:27 PM, December 16, 2025

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

মহান বিজয় দিবসে এনজেএল এর দৃষ্টান্তমুলক উদ্যোগ

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১২ জন রোগীর নাক, কান, গলার বিভিন্ন অপারেশন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, ডা. নাঈম একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। বিভিন্ন জাতীয় দিবসে এবং নিজের জন্মদিনে এই যে বিনামূল্যে অপারেশন করা হচ্ছে এখানে কিন্তু শুধু শ্রম না অনেক খরচের ও ব্যাপার রয়েছে যা তিনি বহন করে যাচ্ছেন, তাঁর উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অনান্যরা ও এভাবে এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন বলে মনে করি। আমি এনজেএল প্রতিষ্টানটির উত্তরোত্তর সমৃদ্বি ও সফলতা কামনা করছি এবং ডা. নাঈমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাব সভাপতি একরামুল করিম এনজেএল এর কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে সকলের সহযোগীতায় আর বেশী সংখ্যক রোগী উপকৃত হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব ও এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর এডভোকেট রেজাউল করিম তালুকদার।
সিলেট জজকোর্ট এর এডিশনাল পিপি এডভোকেট আব্দুল মুকিত অপির উপস্থাপনায় উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, প্রথম আলো সিলেট বিভাগীয় ব্যুরো চীফ কার্যালয়ের সুমন কুমার দাশ, হিলটাউন হোটেল এর কর্ণধার মনসুর মিয়া, বিশিষ্ট মিডিয়া কর্মী মঈন উদ্দিন মঞ্জু, এনেস্থেসিয়া ডাঃ আহমেদ রুবেল, ডাঃ মঈনুল ইসলাম, আরো বক্তব্য রাখেন হিলটাউন হোটেল এজিএম জাবেদ আহমেদ।
অনুষ্টানের সভাপতির বক্তব্যে ডা. নূরুল হুদা নাঈম বলেন, আল্লাহ যে নিয়ামত দান করেছেন আমাকে ডাক্তার বানিয়েছেন, অপারেশন করার ক্ষমতা দিয়েছেন সেই সব নিয়ামতের হক আদায় করার উদ্দেশ্যই এ আয়োজন। আমরা সবাই যে যার অবস্থান থেকে এরকম বিভিন্ন উদ্যোগ নিলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবে নিঃসন্দেহে।
উল্লেখ্য এনজেএল এর সামাজিক কার্যক্রমের আওয়াতায় বিজয় দিবসে ১২ জন রোগীর, স্বাধীনতা দিবসে ১০ জন এবং ৩০ ডিসেম্বর জন্মদিনে “আসুন জন্মদিনে একটি ভালো কাজ করি” এই স্লোগানকে সামনে রেখে প্রতিবছর এনজেএল টিম্পানোপ্লাস্টি ডে পালিত হয় এবং এ উপলক্ষে ২০ জন রোগীর কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন টিম্পানোপ্লাস্টি করা হয়। এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে ডা. নাঈম প্রতি সপ্তাহে একজন রোগীর ফ্রি অপারেশন এবং অন্য ২জন রোগীর সার্জন চার্জ ফ্রি অপারেশন করে থাকেন। এক্ষেত্রে রোগীকে স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের নিকট হতে অস্বচ্ছলতার একটি সার্টিফিকেট আনতে হয়।
বিভিন্ন জাতীয় দিবস বেছে নেওয়ার কারণ হিসেবে ডাঃ নাঈম বলেন, শহীদেরা তাদের জীবন দিয়ে ত্যাগের মহিমা দেখিয়েছেন আর আমরা এ সামান্য ত্যাগের মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে চাই। ডা. নাঈম আরো বলেন, আমরা যা পেয়েছি সবই আল্লাহর নিয়ামত, পৃথিবীর কোন কিছুরই মালিক আমরা নই, আমরা শুধু জিম্মাদার, এসবের হক্ব যেনো পরিপূর্ন ভাবে আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন এবং কিয়ামতের দিন এর জরিয়ায় যেন উত্তম প্রতিদান দেন। আগত সেবা প্রার্থী ও হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীকে সহযোগীতার জন্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের