editor
প্রকাশিত: 9:24 PM, December 20, 2025
সিলেটের রানিং কমিউনিটি সুপ্রিম রানার্সের আয়োজনে ৫ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে সাড়ে ৭ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ ম্যারাথনটি শুরু হয়। ম্যারাথন শেষে সবাইকে আনুষ্ঠানিক মেডেল উপহার দেন সুপ্রিম রানার্সের পৃষ্ঠপোষকরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক রাহাত শামস। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, প্রফেসর তামান্না সিদ্দিকা ও কনটেন্ট ক্রিয়েটর নাহিয়ান।
সুপ্রিম রানার্সের আয়োজক নাজিব আহমদ বলেন, এটি আমাদের দ্বিতীয় আয়োজন, গত বছরও আমরা এই আয়োজন করেছিলাম। এবারই আমরা প্রথম দৌড়বিদদের তাদের নাম লিখা টি-শার্ট দিয়েছি তাছাড়া এবারও গত বারের মতো মেডেলে প্রতিযোগিতাদের নাম দিয়েছি। প্রায় ৫ শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। আয়োজক মোহাম্মদ লিমন আহমদ বলেন, আমাদের এমন আয়োজনের মূল কারণ বর্তমান প্রজন্মকে শারিরিকভাবে সুস্থ রাখা এবং মাদক থেকে দূরে রাখার একটি বার্তা। আমরা চাই সবাই যেনো সুস্থভাবে বাচঁতে পারেন। আমরা এটি প্রতি বছরেই আয়োজন করে যাব। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়