editor
প্রকাশিত: 10:38 PM, December 20, 2025
শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সিলেট। বিবৃতিতে হাদির শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক প্রদীপ দেবরায় এবং সদস্য সচিব নাজিকুল রানা বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিজেদের স্বার্থে দেশজুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের উপর ধ্বাংসাত্মক কর্মকান্ড চালাচ্ছে একটি মহল।
বিবৃতিতে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত থেকে দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়, শিশুদের বিদ্যালয়, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রবর্তী সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে। চরম নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলা চালানো হয়েছে।
শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ছায়ানট-উদীচীর উপর উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সিলেট। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়