editor

প্রকাশিত: 3:08 PM, June 20, 2023

সিলেটে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ১, মামলা দায়ের

স্টাফ রিপোর্ট: সিলেট নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্টে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা মাসুম আহমদ (৪২) নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মাসুম আহমদ নগরীর জল্লারপাড় এলাকার আরাফাত আলীর ছেলে। তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ছিলেন।
একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচির কারনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে নগরীর কোর্টপয়েন্টে সমাবেশের ডাক দেয় সিলেট মহানগর বিএনপি। অন্যদিকে, বিএনপি সন্ত্রাসের বিরুদ্ধে একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়েছিল সিলেট মহানগর আওয়ামী লীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকেই সিলেট মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে বন্দরবাজার কোর্টপয়েন্ট এলাকার মধুবন মার্কেটের সামনে জড়ো হতে থাকে। অন্যদিকে, আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কুদরত উল্লাহ মার্কেটের সামনে একত্রিত হয়।
একপর্যায়ে দুপুর ১২টায় উভয় পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশ্যাল নিক্ষেপ করে।
এদিকে সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে গুরুতর আহত বিএনপি নেতা মাসুম আহমদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মাসুমের মাথায় গুরুতর আঘাত ছিল। এছাড়া তার শরীরে ৫-৬টি ছুরিকাঘাত করা হয়েছে। অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশ হমলা চালায়। তারা আমাদের একজন নেতাকে নিহত ও কমপক্ষে ১০ জনকে আহত করেছে। মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। আমাদের শান্তি সমাবেশে হামলা করে তারা এ প্রমাণ দিলো।
এদিকে, বিএনপি নেতা মাসুম আহমদ নিহতের ঘটনায় তার মা হাসনা বেগম বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৭৮, তারিখ: ২০/০৬/২০২৩ইং, জিআর মামলা নং ১০৮/২০২৩ইং। মামলায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। আসামীরা হলেন- বালুচর এলাকার ইকবাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), টিলাগড় এলাকার তজমুল আলীর ছেলে রমিজ আলী (৪৫), শাহী ঈদগাহ এলাকার মতিন আহমদের ছেলে কামরান আহমদ (৩৭), বালুচর এলাকার কুদ্দুস আলীর ছেলে সোলেমান আলী (২৮), শাহী ঈদগাহ এলাকার আশিক আহমদের ছেলে তায়েফ আহমেদ ইফতি (২২), টিলাগড় এলাকার সিরাজ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ (২৪) ও শিবগঞ্জ এলাকার জমসেদ চৌধুরীর ছেলে শিপন চৌধুরী (৩৩)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ওসি আবুল খায়ের জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশ্যাল ছুড়েছে। সংঘর্ষে নিহত মাসুম আহমদের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না