editor
প্রকাশিত: 9:30 PM, December 27, 2025
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে নির্বাচনি তহবিলে দেওয়া অনুদানের অর্থ ফেরত পাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। বিকাশের মাধ্যমে পাঠানো অনুদানের টাকা ফেরত পেতে দাতাদের একটি নির্দিষ্ট গুগল ফর্ম পূরণ করতে হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, নির্বাচনি ফান্ডরেইজিংয়ের সময় যারা বিকাশের মাধ্যমে অনুদান পাঠিয়েছেন, তারা নির্ধারিত গুগল ফর্মে ট্রানজেকশন আইডিসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করলে যাচাই-বাছাই শেষে তাদের অর্থ ফেরত দেওয়া হবে। একই সঙ্গে যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ সহায়তা পাঠিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
দলীয় অবস্থান পরিবর্তন করে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণেই এই অনুদানের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডা. তাসনিম জারা। তিনি লেখেন, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর যারা অনুদানের অর্থ ফেরত পেতে আগ্রহী, তাদের প্রতি সম্মান জানিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে