editor
প্রকাশিত: 6:31 PM, December 30, 2025
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ মাদানী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, লড়াই ও দেশপ্রেমের এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীনতার এক অনন্য প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তাঁর সাহস, দৃঢ়তা ও ধৈর্য এদেশের মানুষের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিহিংসামূলক মামলা, কারাবাস, নির্যাতন ও গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি জীবনের শেষ সময় পর্যন্ত যে অবিচলতা দেখিয়েছেন, তা রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কোনো প্রতিকূলতাই গণমানুষের প্রতি তাঁর অঙ্গীকারকে ম্লান করতে পারেনি। বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘আপসহীন’ এক কিংবদন্তি।
দু’আ করি, মহান আল্লাহ তায়ালা এই মহীয়সী নেত্রীকে তাঁর অশেষ রহমতের চাদরে আবৃত করুন। তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশজুড়ে থাকা কোটি কোটি অনুসারীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
8 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
1 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
8 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
5 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’