editor
প্রকাশিত: 6:14 PM, December 31, 2025
বিএনপি চেয়ারপার্সন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সনাতনী পরিবারের উদ্যোগে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ জগন্নাথ জিউর আখড়া মন্দিরে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় পরম করুণাময়ের নিকট বেগম খালেদা জিয়ার আত্মার চিরশান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। পরিশেষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমিক অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতির বিকাশ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব প্রদান করেছেন। বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অনেক সাফল্য অর্জন করেছে। জাতির সংকটময় সময়ে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন, যা দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রার্থনা সভায় এসময় উপস্থিত ছিলেন, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, প্রাণেশ দেব, মান্না দে, জয়দীপ চৌধুরী মাধব, রাজন আচার্য্য, রাজন দেব, পিনাক ঘোষ, ভাস্কর অধিকারী, অসীম কুমার দে, আশীষ দেবনাথ, সাজন দেবনাথ, জনি ঘোষ, মিলন কান্তি ঋষি, প্রসেনজিৎ রায়, অর্ক বর্ধন প্রতীক প্রমুখ। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়