editor

প্রকাশিত: 10:46 PM, January 3, 2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা তাঁতীদলের দোয়া মাহফিল

৩ বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রহের মাগফেরাত কামনা করে সিলেট জেলা তাঁতী দলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে নগরীর রংমহল টাওয়ারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করেন রংমহল টাওয়ার মসজিদের ইমাম ও খতিব ফয়সাল আহমদ। এর পূর্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত এর সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, আমিনুল ইসলাম, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, জিয়াউর রহমান নেওয়ার, রফিক আহমদ, বেলাল আহমদ, জামাল উদ্দিন, মাহবুবুর রহমান লোকমান, জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক ময়নুল ইসলাম অপু চৌধুরী, যুগ্ম আহবায়ক খায়ের আহমদ, সদস্য মোহাম্মদ মোহন আহমদ, রাকিবুল ইসালাম খান, সুমন আহমদ, দুলাল আহমদ, এপল আহমদ, সাইফুল্লাহ আহমদ, আজাদ মিয়া, সালাউদ্দিন, শের ইসলাম, শামিম আহমদ, আব্দুর রহিম, ইজ্জাদ আহমদ, জসিম উদ্দিন, তাঁতীদল নেতা আব্দুর রহিম, মোরাদ উজ্জামান, এনাম উদ্দিন, নুরুল ইসলাম, আব্দুল হান্নান, সাইদুল ইসলাম, জসিম আহমদ, লিমন আহমদ, কোম্পনীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহবায়ক তাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহবায়ক এডভোকেট লিয়াকত আলী কোম্পানীগঞ্জ তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নবী হোসেন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, যুগ্ম আহবায়ক হাজি ময়নুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি বারবার জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম চালিয়ে গেছে। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর রাজনৈতিক আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের