editor

প্রকাশিত: 8:24 PM, December 15, 2022

এমসি কলেজে ছাত্রলীগের সমাবেশে ছাত্রদলের হামলা, আহত ২০

এমসি কলেজে ছাত্রলীগের সমাবেশে ছাত্রদলের হামলা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক:: এমসি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা রফিকুল ইসলাম (২৫) গুরুতর আহত হয়েছেন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২০জন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম নগরীর টিলাগড় এলাকার হিরন মিয়ার ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদিকে সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানিয়েছেন, এমসি কলেজের শান্তিপূর্ণ সমাবেশে জেলা ছাত্রদল হামলা চালায়। সংঘর্ষে কমপক্ষে আমাদের ১০ জনকে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সভাপতি দিনার বলেন, বিএনপি-জামায়াত নিয়ে উস্কানী দেওয়ায় আমাদের নেতাকর্মীরা তাদের সাথে কথা বলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় এতে ২০ জনের অধিক আহত হয়েছে।
আহত রফিকুল ইসলামের টিলাগড় এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদীতে। তিনি সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়।

চিকিৎসকেরা জানিয়েছেন, রফিকুল ইসলামের শরীরে ১৫-২০টি কোপ ও ছুরিকাঘাত করা হয়েছে। অধিক রক্তক্ষরণের কারনে তার অবস্থা আশংকাজনক।

এদিকে, ছাত্রদল নেতা রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় তার ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। শাহপরান (রহঃ) থানার মামলা নং- ৯৩, তাং- ১৫/১২/২০২২ইং, জিআর মামলা নং ৯৩/২০২২ইং।

মামলায় ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আসামীরা হলেন- তাঁতীপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে আরাফাত রহমান (৩২), তাঁতীপাড়া এলাকার মাসুক চৌধুরীর ছেলে আশরাফ চৌধুরী (৩০), জল্লারপাড় এলাকার নোমান আহমদের ছেলে মাজেদ আহমদ (২৭) ও পাবেল আহমদের ছেলে কবির আহমদ (২৫) কাজী ইলিয়াস এলাকার আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (২৫), শাহী ঈদগাহ এলাকার আশিক আহমদের ছেলে তায়েফ আহমেদ ইফতি (২১), নয়াসড়ক এলাকার মোতালেব আলীর ছেলে রেজওয়ান আলী (৩২), আম্বরখানা বড়বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুল কুদ্দস (৩১) ও মদিনা মার্কেট এলাকার খালেদ আহমদের ছেলে জাহেদ আহমদ ২৫)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, ছাত্রদল নেতা রফিকুল ইসলামের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। পূর্বের জের ধরে ছাত্রদল নেতা রফিকুল ইসলামের ওপর এ হামলা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন