editor
প্রকাশিত: 9:08 PM, January 8, 2026
সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের রেক্টর মোঃ কাওসার জাহান কয়সর বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, বিবিআইএস সবসময়ই শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে সহায়ক এমন ইতিবাচক কর্মসূচি আয়োজন করে আসছে।
প্রধান বক্তার বক্তব্যে বিবিআইএস এর পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে। খেলাধুলার মাধ্যমে তারা যেমন সুস্থ শরীর গড়ে তুলবে, তেমনি সততা, সহনশীলতা ও প্রতিযোগিতামূলক মানসিকতা অর্জন করবে। এই ক্রীড়া সপ্তাহ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিবিআইএস এর পরিচালনা পর্ষদের পরিচালক মিসবাউল হক চৌধুরী।
১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ক্রীড়া সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা অল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিআইএস এর চিফ অব অ্যাকাউন্টস ও উপদেষ্টা মুহতাসিমা কাওসার, চিফ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল-নাহিয়ান, সিনিয়র শিক্ষিকা নাহিদা আক্তার, সিনিয়র শিক্ষক বিজিত দেব রায়, বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৬ এর আহ্বায়ক সৈয়দ মেহদী মাহবুব, সহ আহ্বায়ক বাবুল চন্দ্র দাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শিক্ষিকা হালিমা খানম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক আলাউর রহমান। পরে শিক্ষার্থী পার্থ দেব, আবিয়ান হোসেইন রিয়ান (গত বছরের টপ স্প্রীন্টার), নাওয়াফ চৌধুরী প্রমূখ মশাল প্রজ্জ্বলন ও পুরো মাঠ প্রদক্ষিণের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। এবারের বার্ষিক ক্রীড়া সপ্তাহের সকল খেলা ১৩টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের মনোগ্রাম বহনকারী মশাল মিছিলের পেছনে পেছনে শিক্ষার্থীরা মাঠ প্রদক্ষিণ করলে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিজ্ঞপ্তি
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০