editor
প্রকাশিত: 8:14 PM, January 16, 2026
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বেগম জিয়া আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর ২০নং ওয়ার্ডের গোপালটিলাবাসী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোপালজিউ আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট কংকন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি কর পুরকায়স্থ এর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য কল্যান ফ্রন্টের সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে, তুহিন নাগ, ফনি পুরকায়স্থ, এডভোকেট সুদীপ বৈদ্য, দুলন দেব, পবিত্র দেবনাথ, ভিপি দেব শুভ, মলয় লাল ধর, টিটন মল্লিক, রাজু দেব, পলাশ চক্রবর্তী, স্বপ্না রানি মল্লিক, রিতা পুরকায়স্থ, নির্জর রায়, জয়দীপ চৌধুরী, হিরন্ময় দেব, প্লাবন ভট্টাচার্য, রনি পাল, অমিত ধর, সুব্রত দে, সজিব পাল, রঞ্জু দাস, মিটু বিহারি দাস, চম্পক দে, কনক দাস প্রমুখ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের গোপালটিলাবাসীর উদ্যোগে এক প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করা হয়। বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের