editor

প্রকাশিত: 9:33 PM, January 16, 2026

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্রের প্রতীক। তাঁর জীবন, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, আজ দেশের মানুষ দমন-পীড়ন, নির্যাতন ও ভয়ের রাজনীতির শিকার। বিরোধী মত দমনে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হচ্ছে। এম ইলিয়াস আলীর মতো জনপ্রিয় নেতাকে আজও গুম করে রাখা হয়েছে। আমরা তার সন্ধান ও ন্যায়বিচার চাই। যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।
তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। মানুষের জানমাল, ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় আমরা আপসহীন। সিলেট-২ আসনের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী দিনেও তারা ধানের শীষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
তিনি শুক্রবার (১৬ জানুয়ারি) খাজাঞ্চি ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রীতিগঞ্জ বাজারে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে সাবেক ৩বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুয়ের মাফেরাত কামনায় ও এম ইলিয়াস আমলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাজারি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা আবুল বাশার ফারুক এর সভাপেিতত্ব ও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক শহিদ আহমদ মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব এর যৌথ পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্য বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সেবুল আহমেদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক কাউসার খান, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, দপ্তর সম্পাদক আমির উদ্দিন মেম্বার, সহ ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ তুলাই, সহ অর্থ সম্পাদক শফিক আহমদ মেম্বার, লামাকাজি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিক মিয়া, আজাদ মিয়া, কারী সফিক মিয়া, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আবায়ক শামসুল ইসলাম, যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, মহিলা দলের আহবায়ক বিলকিস আক্তার রিমা বেগম, ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা মিন্টু মালাকার আসকর আলী সিহাব উদ্দিন, ফয়েজ চৌধুরী, আবুল কালাম, আফতাব আলী, শফিক আহমদ, আবু সৈয়দ, লিয়াকত আলী, ইউনিয়ন যুবদলের, সভাপতি সৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক নুর আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব গোলাম আকবর, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। শোক সভায় দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০