editor
প্রকাশিত: 2:36 PM, January 17, 2026
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ।
সহ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় ও আনোয়ার আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল হান্নান, এডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. আমিনুজ্জামান চৌধুরী, ফেরদৌস আহমদ, প্রিন্সেস হেনা, এডভোকেট কামরুল আমিন, জোবায়দা বেগম আঁখি, মো. নজরুল ইসলাম, মো. জাকারিয়া রব্বানী, গোলাম কিবরিয়া, মো. বাহা উদ্দিন বাহার, জুয়েল আহমদ, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফি প্রমুখ।
সম্মেলনে নাসির উদ্দিন আহমদ চৌধুরীকে সভাপতি ও এডভোকেট তাজরীহান জামানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। তিনি আরো বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সম্প্রসারিত হলে জাতীয় অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি বহুগুণে সমৃদ্ধ হবে। এজন্য সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে সিলেটবাসীকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিজ্ঞপ্তি
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০