editor

প্রকাশিত: 10:06 PM, January 17, 2026

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা পরিচালনা কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীশ্রী সরস্বতী পূজা ও শুভাযাএা সুন্দর, সাত্ত্বিক ও সুশৃংখল ভাবে সম্পুর্ণ করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও মহানগরীর সকল সনাতনী সংগঠন সমূহের নেতৃবৃন্দ পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র নেতৃবৃন্দ সহ সবাই কে নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সিলেট মহানগরীতে আগামী ০৯ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ২৩ জানুয়ারি শুক্রবার শ্রীপঞ্চমী তিথিতে বিভিন্ন পাড়া মহল্লায় শিক্ষা প্রতিষ্টান, সরকারি আধা সরকারী প্রতিষ্টানে সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা ও পরদিন শনিবার প্রতিমা শুভাযাত্রা অনুষ্ঠিত হবে।
সরস্বতী পূজার প্রতিমা শুভাযাএা পরিচালনা কমিটির সভাপতি, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিলেটের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু মহোদয়ের সভাপতিত্বে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেটের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শব্দ দূষণ বন্ধ করতে হবে এবং আমাদের সনাতনী কৃষ্টি কালচার সাত্ত্বিক ভাবে পুজা অর্চনা সম্পন্ন করতে হবে। কোন অবস্থাতে অপসংস্কৃতি কে প্রশ্রয় দেওয়া যাবে না।
সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক পরিচালক ডা: বনদীপ লাল দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, অ্যাডভোকেট ড. দীলিপ কুমার দাস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, অ্যাডভোকেট সন্তু দাস, কৃপেষ পাল, নির্মল কুমার সিনহা, বাংলাদেশ পূজা পরিষদ, মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস, মহালয় উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক, স্বপন চক্রবর্তী, অ্যাডভোকেট সুদীপ বৈদ্য, মহালয়া উদযাপন পরিষদের সভাপতি জিডি রুমু, সাধারণ সম্পাদক, দীপক কুমার দাশ, উজ্জ্বল রঞ্জন চন্দ, হারাধন দেব প্রভাষ,ঝলক আচার্য, রকি দেব প্রমুখ।
এতে সাবজেক্ট কমিটির মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দ শ্রীশ্রী সরস্বতী পূজা প্রতিমা শুভাযাএা পরিচালনা করার জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে আহ্বায়ক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার দেব, এডভোকেট সুদীপ বৈদ্য, সদস্য ডা: বনদীপ লাল দাস, এডভোকেট মৃত্যুঞ্য় ধর ভোলা, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধ গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, অ্যাডভোকেট প্রশান্ত কুমার পাল, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, শিবব্রত ভৌমিক চন্দন, মলয় পুরকায়স্থ, কৃপেশ পাল, চন্দন দাস, বীর মুক্তিযোদ্ধা পান্নালাল রায়, অ্যাডভোকেট সন্তু দাস, নির্মল কুমার সিংহ, জিডি রুমু, রাজীব কুমার দে রাজু, কল্লোল জ্যােতি বিশ্বাস জয়, দীপক কুমার দাশ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের