editor

প্রকাশিত: 10:09 PM, January 17, 2026

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাজীর বাজারস্থ কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব সহসভাপতি আক্তার আহমদ,হাবিবুর রহমান রুমেল,মোঃ সাজ উদ্দিন সাজু আবুল হাসানাত,ফজল আহমদ জনি, মীজা জাহেদুর রহমান,রিয়াজ আহমদ, সাজ্জাদ হোসেন দুদু,আলাল আহমদ,জুবায়ের আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নোহেল, মোঃ ফখরুল ইসলাম রুমেল, মোঃ মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর,মোঃ কামরান হোসেন হেলাল এনামুল হক চৌধুরী শামীম, মতিউর রহমান আফজাল, খালেদ আহমদ, মোঃ লুৎফুর রহমান, এনামুল কবির,এস এস এম পলাশ,মোঃ ইমাম উদ্দিন,আবুল কালাম আজিজ খোকন, শেখ মোঃ শাকিব ইসলাম,সাইফুল ইসলাম,মোঃফয়জুল হক মেম্বার ১মসহসাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান,সাহেল আহমদ,আবু সাঈদ সাহিন আব্দুস সালাম, ইকবাল হোসেন গেদু,সায়েদ আহমদ দিপক,নাহিয়ান আহমদ রিপন, মোঃ শাহিন আলম,ইসলাম উদ্দিন, মোঃ ওয়াতিউর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান মিছবাহ,যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, মৎস্য ও পশুপালন সম্পাদক মোঃ খায়রুল আলম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদরুল আলম,শ্রম বিষয়ক সম্পাদক আমিতাভ কর, সহসাংগঠনিক সম্পাদক কবির হোসেন সাজু, সেলিম আহমদ রনি, মোঃ ফাহিম, আলীম উদ্দিন রানা,মোঃ মাহমুদুল হক মাহতাব, আবেদ আলী, রিপন আহমদ রিপন,সৈয়দ মাজহারুল ইসলাম, আব্দুল আলীম, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রুমান মিয়া,সৈয়দ মজনু মিয়া,সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হাসমত, সহ কোষাধক্ষ্য মোঃ লিটন মিয়া,সহপল্লী ও সময়বায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জুনেদ মিয়া,সহ গ্রাম বিষয়ক সম্পাদক মনসুর আহমদ উপস্থিত ছিলেন ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের আহবায়ক যুগ্ম আহবায়ক বৃন্দ।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোমিন ইসলাম মোমিন বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সিলেট হবে তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলনের অগ্রবর্তী ঘাঁটি। যুবদলকে মাঠে থেকেই জনসমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে। তিনি বলেন, দলের দুঃসময়ে যুবদল সবসময় সাহসিকতার পরিচয় দিয়েছে। এবারও ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী কর্মসূচি বাস্তবায়নে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, যুবদল নেতাকর্মীরা সকল প্রতিকূলতা মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে এই জনসমাবেশ সফল করবে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, তারেক রহমানের সিলেট সফর শুধু একটি সফর নয়, এটি গণতন্ত্রকামী মানুষের জন্য আশার বার্তা। যুবদল নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠে নেমে জনসমাবেশ সফল করতে কাজ শুরু করেছে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে মানুষের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০